পালিত হলো আন্তর্জাতিক গণিত দিবস ও পাই দিবস

Last Updated on November 19, 2023 by Mahmud Abbas কাপ্তাই উপজেলার শিশু নিকেতন স্কুলের আয়োজনে এবং  ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির পরিচালনায় শিক্ষার্থীদের গণিত প্রজেক্ট প্রদর্শনিসহ নানা আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক গণিত  দিবস ও পাই দিবস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকা জনাবা কাজী ফয়জুন্নাহার এবং শিশুনিকেতন স্কুলের অনান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। প্রোগ্রামের শেষ…

Last Updated on November 19, 2023 by Mahmud Abbas

কাপ্তাই উপজেলার শিশু নিকেতন স্কুলের আয়োজনে এবং  ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির পরিচালনায় শিক্ষার্থীদের গণিত প্রজেক্ট প্রদর্শনিসহ নানা আয়োজনে পালন করা হয় আন্তর্জাতিক গণিত  দিবস ও পাই দিবস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকা জনাবা কাজী ফয়জুন্নাহার এবং শিশুনিকেতন স্কুলের অনান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। প্রোগ্রামের শেষ অংশে শিক্ষার্থীদের চকলেট প্রদান ও বিজয়ীদের পুরুষ্কার প্রধান করা হয়।

আজ ১৪’ই মার্চ আন্তর্জাতিক গণিত দিবস ও পাই দিবস। প্রতি বছর ১৪’ই মার্চ বিশ্বব্যাপী এই  দিবসটি পালন করা হয়। গাণিতিক ধ্রুবক পাই (π)এর সম্মানে দিনটি পালিত হয়। পাই-এর মান প্রায় ৩.১৪, তাই প্রতি বছর মার্চ ১৪ (৩/১৪) পাই দিবস হিসেবে পালিত হয়।

উল্লেখ্য, পাই দিবসে আপেক্ষিকতার তত্ত্ব প্রদানের জন্য সুখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনেরও জন্মদিন। এই দিনে মৃত্যুবরণ করেন আরেক বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিভেন হকিং।

এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে গাণিতিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদর্শনের জন্য প্রতি বছর ১৪ মার্চ দিনটিকে পালন করা। ২০২৩ সালের আন্তর্জাতিক গণিত দিবসের থিম হল “সবার জন্য গণিত”।

আন্তর্জাতিক গণিত দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞান ও প্রযুক্তিতে গণিতের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা, জীবনযাত্রার মান উন্নত করা, নারী ও মেয়েদের ক্ষমতায়ন করা ইত্যাদি।

Similar Posts

Leave a Reply