কাউখালী উপজেলায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো সাইন্স ওয়ার্কশপ!
Last Updated on October 8, 2023 by Mahmud Abbas কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে ৪৯ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হল “Science Workshop 4.0” । ওয়ার্কশপে গণিত কি, গণিতের শুরু কোত্থেকে, গণিতের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি, গণিতের সূন্দর্য কোথায়, সংখ্যা তত্ত্ব, কোষ বিভাজন, রক্ত সংবহন তন্ত্র, জ্যোতিবিজ্ঞান এবং গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াড…
Last Updated on October 8, 2023 by Mahmud Abbas
কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে ক্রিয়েটিভ সাইন্স সোসাইটির আয়োজনে ৪৯ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হল “Science Workshop 4.0” ।
ওয়ার্কশপে গণিত কি, গণিতের শুরু কোত্থেকে, গণিতের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি, গণিতের সূন্দর্য কোথায়, সংখ্যা তত্ত্ব, কোষ বিভাজন, রক্ত সংবহন তন্ত্র, জ্যোতিবিজ্ঞান এবং গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াড নিয়ে আলোচনা করা হয়।
ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন অনুপ কুমার চাকমা, মাহমুদ আব্বাস, হৃদয় বড়ুয়া, ওয়াহিদুজ্জামান রোমান, জাবের হোসাইন, সুরমা সারওয়ার, এ্যানি বড়ুয়া ও শাওন ধর রানা।
রাঙামাটি সদর উপজেলা, বরকল উপজেলা এবং কাপ্তাই উপজেলার পর এবার সিএসএস কাজ করবে কাউখালী উপজেলায়।

